একসময় দূষণ নিয়ন্ত্রণে আদর্শ, এখন দূষণে শীর্ষে রাজশাহী

অবশ্যই পরুন

দূষণ নিয়ন্ত্রণে সাফল্যের জন্য একসময় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া রাজশাহী এখন দেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে। বৃক্ষনিধন, জলাশয় দখল ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাই এর পেছনে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সোমবার সকালে রাজশাহীর বায়ুমান সূচক (AQI) রেকর্ড হয়েছে ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা, যার সূচক ১৫৭। এরপর রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ এবং চট্টগ্রামে ৭৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর মানে ‘ভালো’, ৫১–১০০ ‘সহনীয়’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

রাজশাহীর এই পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে নগরের ‘সবুজ শহর’ পরিচয় হারানোর আশঙ্কায়।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ