সিলেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে উদযাপন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা যুবলীগের সংগঠক শাহরিয়ার আলম সামাদ।
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সিলেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি ও উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে শাহরিয়ার আলম সামাদ বলেন, যুবলীগ একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। বাংলাদেশকে জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত করার লক্ষ্যে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে তাঁরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপনকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের কার্যক্রমকে ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
