১২ নভেম্বর দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের

অবশ্যই পরুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আগামী ১২ নভেম্বর দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিল ও গণপ্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ গ্রেফতার, পুলিশি নির্যাতন, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিলসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবি বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠন তিনটি দাবি করে, চলমান আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ১২ নভেম্বর সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিল ও গণপ্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

এতে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

যৌথ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আখতারুল রহমান বাবু এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ