কোম্পানীগঞ্জে আ.লীগ সমর্থক অপির বাড়িতে পুলিশ ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলা, মারধরের শিকার বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যরা!

অবশ্যই পরুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক মিরাজ হোসেন অপির বাড়িতে পুলিশ ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, অপিকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় তাঁর বৃদ্ধ বাবা-মা, ভাই ও বোনকে ঘুম থেকে তুলে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগকে সমর্থন করার কারণেই অপি ও তাঁর পরিবারকে এমন হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। একজনকে বাড়িতে না পেয়ে তাঁর পরিবারের নিরীহ সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো পরিবারের সদস্যদের ওপর হামলা বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। অবিলম্বে অপি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ