ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসিয়াল নিউজ পোর্টাল হ্যাক করার দাবি করেছে ‘সেক্টর-৭১ বাংলাদেশ সাইবারফোর্স’ নামে একটি সাইবার গোষ্ঠী। হ্যাকের পর ওয়েবসাইটে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং রাজনৈতিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানসংবলিত বার্তা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত একটি বার্তায় লেখা হয়েছে, “শেখ হাসিনা ফিরবেন এবং অবশ্যই ফিরবেন। রাজনৈতিক মত ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।” অন্য একটি বার্তায় পুলিশের উদ্দেশে লেখা হয়েছে, “পুলিশ, তুমি যতই মারো—৫ আগস্ট কি ভুলতে পারো?” এসব বার্তার মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানানো হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সাইবার গোষ্ঠী।
