জাসদ সমর্থকদের গ্রেপ্তারে নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের

অবশ্যই পরুন

ঢাকায় একটি সভা থেকে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রায় ২৯০ জন সমর্থককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

ঘটনাটিকে ‘বাংলাদেশ সরকারের নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর চলমান আক্রমণের সর্বশেষ ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ জানায়, বিএনপির যুব সংগঠন যুবদলের সদস্যরা ওই সভাকে আওয়ামী লীগের একটি ‘গোপন’ সভা বলে অভিযোগ করার পর পুলিশ জাসদ সমর্থকদের আটক করে। পরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে আদালত রিমান্ডে পাঠান।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অংশ ছিল জাসদ। ২০০৯ সাল থেকে ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে সরকার পতন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।

এইচআরডব্লিউ আওয়ামী লীগের কথিত আরও দুটি সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনাও উল্লেখ করেছে। ২৬ সেপ্টেম্বর বরিশালে ‘নাশকতার পরিকল্পনা’ করতে ‘গোপন’ সভা করার অভিযোগে ১২ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়। একই ধরনের অভিযোগে দুই দিন পর ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হন আরও ১৫ জন।

সংস্থাটির ভাষ্য, দুই ঘটনায় আটক ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছিলেন বলে জানান।

এইচআরডব্লিউ বলেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকারবিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের আটক করেছে এবং অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত কিছু সুরক্ষামূলক ব্যবস্থা বহাল রাখেনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ