ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা থাকা Open Society Foundations-এর বোর্ড চেয়ার আলেক্সান্ডার সরোসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আলেক্সান্ডার সরোস বিশ্বখ্যাত ব্যবসায়ী ও জনহিতৈষী জর্জ সরোসের ছেলে। সরোস পরিবার একটি ইহুদি পরিবার। তিনি বর্তমানে তাঁর পরিবারের প্রতিষ্ঠিত Open Society Foundations-এর বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার ও সুশাসন নিয়ে কাজ করে।
সরোস পরিবার ও Open Society Foundations-এর সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের একটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে তারা ইসরায়েলে বিভিন্ন নাগরিক সমাজ ও মানবাধিকারমূলক উদ্যোগে কাজ ও অর্থায়ন করে আসছে।
জর্জ সরোসেরও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ১৯৯৪ সালে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের আমন্ত্রণে তিনি ইসরায়েল সফর করেছিলেন। পরবর্তীতে সরোস ইসরায়েল-সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে প্রকাশ্য অবস্থানও নিয়েছেন।
আলেক্সান্ডার সরোসও তাঁর বাবার প্রতিষ্ঠিত Open Society Foundations-এর মাধ্যমে ইসরায়েল-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে সরোস পরিবার এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কটি দীর্ঘদিনের এবং প্রকাশ্য।
