দুধ দিয়ে গোসলের পর রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

অবশ্যই পরুন

দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা হিরো আলম। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে এই তালাক দেন তিনি।

হিরো আলম জানান, তালাকের কাগজপত্র তার উকিল চূড়ান্ত করেছেন এবং কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি আনুষ্ঠানিক কাগজ পাবেন।

তিনি বলেন, “আর যদি কোনো দিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”

এর আগে নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারীভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব।”

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন এমন গুঞ্জন ছড়ালেও হিরো আলম তা নাকচ করেছেন। তিনি বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না।”

আগের সংসার ভাঙার কারণ প্রসঙ্গে হিরো আলম বলেন, “আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”

একেএ/

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ