২০ সেপ্টেম্বরের লকডাউনে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান ছাত্রলীগের

অবশ্যই পরুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত আগামী ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, গণতন্ত্রের লোকসভাধারী বর্তমান অপশক্তি ও ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী দেশকে এক গভীর বিচারিক ও রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। আইনের শাসন এবং মৌলিক মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের মাধ্যমে একের পর এক ফরমায়েশি রায় ও রাজনৈতিক নিপীড়ন চালিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। বিচার বিভাগকে হাতিয়ার বানিয়ে বিরোধী মত দমনের এই কুৎসিত অপকৌশল বাংলার ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের গায়ের জোর, ভিত্তিহীন ও প্রতিশোধমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, সব মিথ্যা মামলার অবসান এবং জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ও সুশাসন ফিরিয়ে আনার সুনির্দিষ্ট দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই যুগান্তকারী ও সময়োপযোগী কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং একাত্মতা ঘোষণা করছে।

অবৈধ ক্ষমতার দখল চূর্ণ করতে এবং বিচারিক সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ ও যুবসমাজকে আজ রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রেক্ষাপটে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল ও সর্বাঙ্গক রূপ দিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের অত্যন্ত সক্রিয় ও দৃঢ় ভূমিকা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমেই বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে সকল নাগরিকদের প্রাপ্য মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বাংলার ছাত্রসমাজ বদ্ধপরিকর।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ