সিলেট ছাত্রলীগের নেতা ও রাজপথের পরিচিত মুখ কাওসার কামালী ইন্তেকাল করেছেন। তাঁর অকাল মৃত্যুতে সিলেট মহানগর ছাত্রলীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুম কাওসার কামালীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে কাওসার কামালীর মৃত্যুতে সিলেট জেলা ছাত্রলীগও গভীর শোক প্রকাশ করেছে। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, কাওসার কামালীর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। রাজপথে তাঁর সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ড সহযোদ্ধাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য দোয়া করা হয়।
