ইয়াবার প্রতি প্রবল আসক্ত আয়াস, দাবি ঘনিষ্ঠ বন্ধুর

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার পরিচয় সামনে রেখে রাজধানীতে সক্রিয় আ ন ম আয়াসকে ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধ, নারী নেতৃত্বের সঙ্গে আচরণ, কথিত মব-তৎপরতা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এবার আয়াসের এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া বক্তব্যে তাঁর কথিত অতীত পরিচয় ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরিচয় গোপন রাখার শর্তে ওই বন্ধু দ্য ন‍্যাশনিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, আয়াসের পূর্বপরিচিত নাম ছিল ‘উজ্জ্বল’। তাঁর দাবি, ঢাকায় আসার পর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ‘উজ্জ্বল’ পরিচয় আড়ালে রেখে পরবর্তীতে ‘আয়াস’ নামে নতুন পরিচিতি তৈরি করেন তিনি। ওই বন্ধুর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের পর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার পরিচয়কে সামনে রেখে আয়াস নিজের সামাজিক ও রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

বন্ধুটির আরও অভিযোগ, আয়াস কথিত মব বা দলবল ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি, প্রভাব বিস্তার এবং চাঁদাবাজির মাধ্যমে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন। তাঁর দাবি, রাজনৈতিক পরিচয় ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ওই বন্ধু আয়াসের বিরুদ্ধে মাদক গ্রহণেরও অভিযোগ করেন এবং বিশেষ করে ইয়াবা সেবনের প্রতি তাঁর আসক্তি রয়েছে বলে দাবি করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ