ব্রিকস সম্মেলনের ফাঁকে দিল্লীতে শেখ হাসিনা ও পুতিনের ফোনালাপ: হিন্দুস্তান টাইমস

অবশ্যই পরুন

ভারতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের কূটনৈতিক ব্যস্ততার ফাঁকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ২০ মিনিটের একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং বাংলাদেশের দৈনিক মানবজমিন-এর পৃথক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

​প্রতিবেদনে সূত্রে দাবি করা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের উপস্থিতিতেই এই ফোনালাপটি সম্পন্ন হয়।

​সংবাদ মাধ্যমগুলোর মতে, প্রায় ২০ মিনিট স্থায়ী এই কথোপকথনে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ছাড়াও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ফোনালাপের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

​কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কোনো শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের উচ্চপর্যায়ের সংযোগ এবং সেখানে ভারতের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তার উপস্থিতি দক্ষিণ এশীয় রাজনীতি ও ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।

​এই খবরটি ইতোমধ্যে কূটনৈতিক পাড়া এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ