বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানের পর হাসান উদ্দিন রাসেল বলেন, দীর্ঘদিন ধরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে বিএনপির সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু বলেন, বিএনপির নেতৃত্ব ও দলের উন্নয়ন-অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ