আমার পাপ হবে না তাদের পাপ হবে: জয়া

অবশ্যই পরুন

কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জয়া আহসান। নিয়মিত নিজের নানা মুহূর্ত ও ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তবে এসব পোস্টের কারণে প্রায়ই অনলাইনে নেতিবাচক মন্তব্য ও বুলিংয়ের মুখে পড়তে হয় তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বলেন, তিনি সাধারণত সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স পড়েন না, তবে কখনও পড়লে কিছু মন্তব্যে খারাপ লাগে। তাঁর ভাষায়, “যারা বাজে কথা লিখে আনন্দ পান, তারা একদিন চলে যাবেন, কিন্তু তাদের সেই কথাগুলো রয়ে যাবে। সেই পাপ তাদেরই হবে, আমার কিছুই হবে না।”

তিনি আরও বলেন, শুধুমাত্র মেধা দিয়ে জীবনে খুব দূর এগোনো যায় না এর সঙ্গে থাকতে হয় অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মনোভাব।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের এই সাক্ষাৎকারটি আগামীকাল (শনিবার) রাত ৯টায় মাছরাঙা টিভি এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ