চিন্ময় প্রভুকে ব্যঙ্গ, সনাতন ধর্ম অবমাননার অভিযোগে যমুনা টিভির সাংবাদিকের ফেসবুক পোস্ট

অবশ্যই পরুন

চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ব্যঙ্গ করে এবং সনাতন ধর্মকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠা একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক আল-আমিন শিকদার। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


ফেসবুক পোস্টে আল-আমিন শিকদার লেখেন, “পেমে ব্যর্থ? চাকরি নেই? জীবনে শান্তি নেই? বউ চলে গেছে?” এরপর তিনি লেখেন, “আমিই জলন্ত উদাহরণ চলে আসুন বাবার দরবারে।”


পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিতে তাকে গেরুয়া পোশাক, রুদ্রাক্ষের মালা ও কপালে তিলক পরা অবস্থায় দেখা যায়। ছবির পেছনে ‘বাবা সব জানেন’সহ বিভিন্ন লেখা এবং ধর্মীয় প্রতীকও দেখা যায়।


পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে চিন্ময় প্রভুকে ব্যঙ্গ করার পাশাপাশি সনাতন ধর্মীয় বিশ্বাস ও প্রতীকের প্রতি অবমাননাকর উপস্থাপন হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন।


এদিকে, পোস্টটি বর্তমানে ওই ফেসবুক প্রোফাইলে আর দেখা যাচ্ছে না। তবে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ন্যাশনিক্স এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ