পাবনায় বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদম আলী একটি হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন। তবে ওই মামলার সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ