দেশের মানুষের মাথাপিছু সরকারি ঋনের পরিমান ১ লাখ ২৯ হাজার টাকার অধিক

অবশ্যই পরুন

দেশের মানুষের মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ছাড়িয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, সরকারি ঋণের চাপ কমাতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, গত ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

ছয় ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা।

সরকারের পক্ষ থেকে ঋণের চাপ নিয়ন্ত্রণে রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ