অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রলীগ নেতা আরাফাত রহমান পরশ। রাজনৈতিক প্রতিহিংসার মিথ্যা মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থাতেই তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরাফাত রহমান পরশ লেখেন—
“২০২৪ সালের পরীক্ষায় রেজাল্ট খারাপ আসায় ভেবেছিলাম আরেক বার পরীক্ষা টা দেই। ভাগ্যের কী নির্মম পরিহাস, তখন ইউনুস এর দেওয়া মিথ্যা মামলায় আমি কারাগারে। কী আর করবো, কারাগার থেকেই দিয়েছি পরীক্ষা। কখনো ভাবিনি কারাগার থেকে পরীক্ষা দিয়েও পাশ করবো। আলহামদুলিল্লাহ, রেজাল্ট তেমন ভালো না হলেও পাশ করছি।”
তিনি আরও লেখেন,
“কারাগার থেকে পরীক্ষা দিয়ে পাশ করার পথটা খুবই কঠিন ছিলো। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া।”
পরশের এই অর্জন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর অধ্যবসায়, সাহস ও দৃঢ় মনোবলের প্রশংসা করছেন।
স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি থাকা অবস্থায়ও তিনি শিক্ষা অর্জনের প্রচেষ্টা চালিয়ে গেছেন, যা তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।
আরাফাত রহমান পরশ বর্তমানে মুক্ত জীবনেও শিক্ষা ও রাজনীতির পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
