সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী সফাত ও সাধারণ সম্পাদক এমডি ইয়াসিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ৩ নং খাদিমনগর ইউনিয়ন ছাত্রলীগ আরও সুসংগঠিত ও গতিশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং ছাত্রসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
