বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় আগুন

অবশ্যই পরুন

বজ্রপাতের পর সিরাজগঞ্জ শহরে জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বেশ কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার সামনের গ্যাস রাইজার এলাকায় হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ