দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ শুক্রবার (২৮ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। পাওয়ার সিস্টেমের ‘ফোরকাস্ট সিনারিও’ অনুযায়ী, রাত ১১টায় বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৭ হাজার ১৪০ মেগাওয়াটে। বিপরীতে উৎপাদনের পূর্বাভাস ১৪ হাজার ৩১৭ মেগাওয়াট।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। চাহিদা ও উৎপাদনের এই বড় ব্যবধান বিদ্যুৎ ব্যবস্থাপনায় সরকারের সক্ষমতা ও পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলা হলেও ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান।
