রাকসু জিএস আম্মারের ‘লাগামহীন দুর্নীতি’, দায় নিতে চায় না শিবির

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ইসলামী ছাত্রশিবির নেবে না বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাবি শিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, দাপ্তরিক কাজের কথা বলে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তিন লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন। বিষয়টি তাদের কাছে অবাস্তব মনে হয়েছে।

তিনি বলেন, শিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সব দপ্তর মিলিয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা। এভাবে অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম এড়ানোর সুযোগ নেই।

মুজাহিদ ফয়সাল আরও বলেন, কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশ করতে হবে। স্বচ্ছতার স্বার্থে পুরো ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘সালাহউদ্দিন আম্মার আমাদের প্যানেলের না হওয়ায় তাঁর কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ছাত্রশিবির নেবে না।’

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ