দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারও রাজপথে সক্রিয় হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক। মুক্তির পর ইতোমধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলেও অংশ নিয়েছেন তিনি।
গোলাম কিবরিয়া মাসুকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। জামিনে মুক্তির পর তিনি আবারও দলীয় কর্মসূচিতে সক্রিয় হওয়ার কথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন। দলের সব ধরনের আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
