১৫ আগস্ট উপলক্ষে বিয়ানীবাজারে শোকবার্তা প্রচারে ছাত্রলীগ নেতা সাইফ উদ্দীন হীরা

অবশ্যই পরুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড স্মরণে জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফ উদ্দীন হীরা।

১৫ আগস্টের ভয়াল সেই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হন। দিবসটি স্মরণে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক ও স্মরণবার্তা সম্বলিত পোস্টার সাঁটানো হয়।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফ উদ্দীন হীরা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি গভীর শোকের দিন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বর্তমান সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাইফ উদ্দীন হীরা। তিনি বলেন, প্রতিকূলতা যতই আসুক, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ