বাংলাদেশের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অবশ্যই পরুন

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোররাতে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুড়াইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবির তথ্য অনুযায়ী, ৪ থেকে ৫ জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে নাসির পাতার বিড়ি আনতে গেলে ভারতের ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

বিজিবি জানিয়েছে, নিহত তারা মিয়া আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং কুলাউড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ঘটনার পর তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ