পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী

অবশ্যই পরুন

পাবনার বেড়া উপজেলায় পুলিশের কাছ থেকে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ