কমিটি নিষ্ক্রিয়, তবুও চাটমোহরে ছাত্রলীগের ব্যানারে চলছে ওয়ার্ডভিত্তিক কর্মসূচি; নেপথ্যে কারা?

অবশ্যই পরুন

পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলেও সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব কর্মসূচির নেপথ্যে কারা রয়েছেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে পাবনা জেলার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় রয়েছেন। এ অবস্থায় পৌর ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলেও এসব কার্যক্রমের বিষয়ে সংগঠনের শীর্ষ দুই নেতা অবগত নন বলে জানা গেছে।

গোপন সূত্রের দাবি, চাটমোহর পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী নিজেদের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। ৫ আগস্টের পর থেকে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, জাতীয় শোক দিবস পালন, নির্বাচনের বিরুদ্ধে পোস্টারিং, রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ এবং পুলিশ হত্যার বিচার দাবিতে পোস্টারিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, শুধু নির্দিষ্ট কয়েকজন নয়, তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী এসব কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানা গেছে।

তবে সংগঠনের কমিটি কার্যত নিষ্ক্রিয় থাকার পরও কীভাবে এবং কার নির্দেশনায় এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা সরাসরি জড়িত এবং তাদের সাংগঠনিক অবস্থান কী–তা নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ