জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে নীরবতা, প্রশ্নের মুখে ‘মূর্তি-ভাস্কর্যবিরোধী’ আলেমদের অবস্থান

অবশ্যই পরুন

অতীতে মূর্তি ও ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য, স্লোগান ও আন্দোলনের ডাক দেওয়া দেশের কয়েকজন আলোচিত আলেমের বিরুদ্ধে এবার ‘জুলাই জাদুঘর’-এ স্থাপিত ভাস্কর্য নিয়ে নীরব থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

সংশ্লিষ্টদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে মূর্তি ও ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপত্তি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন কয়েকজন শীর্ষস্থানীয় আলেম। তাদের মধ্যে মাওলানা মামুনুল হক, মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর নাম আলোচনায় আসে।

তবে বর্তমান সরকারের সময় ‘জুলাই জাদুঘর’-এ নির্মিত বা স্থাপিত ভাস্কর্য নিয়ে তাদের পক্ষ থেকে আগের মতো কোনো প্রকাশ্য প্রতিবাদ, আন্দোলনের কর্মসূচি কিংবা জোরালো বক্তব্য দেখা যাচ্ছে না—এমন অভিযোগ তুলেছেন সমালোচকরা।

সমালোচকদের প্রশ্ন, অতীতে যে ধর্মীয় ও নৈতিক অবস্থানের কথা তুলে ধরে মূর্তি ও ভাস্কর্যের বিরোধিতা করা হয়েছিল, একই ধরনের স্থাপনা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামনে আসার পর সেই অবস্থান কেন দৃশ্যমান নয়?

এ নিয়ে সাধারণ মানুষের একাংশের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, অতীতে মূর্তি-ভাস্কর্যবিরোধী অবস্থান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হচ্ছে কি না। আবার অনেকে মনে করছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আলেমদের বক্তব্য সরাসরি জানা জরুরি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ