এসএসসি-দাখিলের ফল ১০ আগস্ট, জানা যাবে ৩ উপায়ে

অবশ্যই পরুন

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ওয়েবসাইট, মোবাইল এসএমএস ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট—এই তিন উপায়ে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

১. ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ধরন, বছর ও বোর্ড নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে Submit করলে ফল দেখা যাবে।

২. এসএমএসে ফল জানার নিয়ম
এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC DHA ROLL 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। এখানে DHA-এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য:
Dakhil MAD ROLL 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবেও ফল পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য:
SSC TEC ROLL 2026

এটিও ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ