যশোরে এমপি কন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বাড়ি ঘেরাও

অবশ্যই পরুন

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে একটি মাদরাসার শিশু শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপির বাড়ির সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার মাদরাসার কয়েকজন শিশুকে মারধর করেন অনন্যা। পরদিন সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে সংঘাতে জড়ান। এ সময় এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করার অভিযোগও ওঠে।

ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়ি ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে এমপির পরিবার। গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা দাবি করেন, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তার ভাষ্য, মাদরাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ