হামে শিশু হত্যার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মৃত সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার আবেদনটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

আদালত থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ