কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, জামায়াত ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি চক্র দেশের তরুণদের বিভ্রান্ত করে দেশকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তিনি আসিফ ও হাসনাতকে “চিটার-বাটপার” বলেও মন্তব্য করেন।
শনিবার (৪ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, তিনি কালেমা, নামাজ, হজ ও জাকাতে বিশ্বাসী এবং জামায়াতও এসব বিশ্বাস করে। তবে তার দাবি, ফুলতলি পীরের জানাজায় যে পরিমাণ মানুষের সমাগম হয়েছিল, জামায়াতের সমর্থক সংখ্যা তার চেয়েও কম।
এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি নতুন প্রজন্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ষড়যন্ত্র ও গুপ্ত সংগঠনের মাধ্যমে জামায়াত রাজনীতি করেছে এবং ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় চারটি প্রজন্ম ধ্বংস হয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, এসব বক্তব্য ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্য ও রাজনৈতিক অভিযোগ; এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
