ডেইলি স্টার কার্যালয়ে হামলার মামলায় এনসিপি নেতা আনোয়ার দুই দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

জাতীয় দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরার কারণেই একাধিকবার হামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের ঘটনাও ঘটেছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে গ্রেপ্তার হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তার বাকস্বাধীনতার অংশ।

তবে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন আনোয়ার হোসেন।

এর আগে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা আরেক মামলায়ও তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ