হামে মারা যাওয়া ৯২% শিশু ছিল টিকাবঞ্চিত, মোট মৃত্যু ৭০৮

অবশ্যই পরুন

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৭৬০ জন।

একই সময়ে পরীক্ষায় নতুন করে ৯৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৫ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ