মেঘনায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশ।


শনিবার (২৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।


স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি হিজলা নৌ-পুলিশকে জানায়। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে হিজলা নৌ-পুলিশ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ