প্রতিপক্ষ নিশ্চিত, শেষ ৩২-এ জাপানের মুখোমুখি ব্রাজিল

অবশ্যই পরুন

জাপান ও সুইডেনের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় বিশ্বকাপের শেষ ৩২-এর প্রতিপক্ষ জেনে গেছে ব্রাজিল। এফ গ্রুপে রানার্সআপ হওয়া জাপানের বিপক্ষে নকআউট পর্বে মাঠে নামবে সি গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে এফ গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে সি গ্রুপের রানার্সআপ মরক্কো।

টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় জাপান। ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে গোল করেন ডাইজেন মায়েদা। তবে মাত্র ছয় মিনিট পর দুর্দান্ত এক দূরপাল্লার শটে সমতা ফেরান সুইডেনের অ্যান্থনি এলাঙ্গা।

ড্রয়ের ফলে জাপান গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। সুইডেনও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠে।

একই সময়ে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে এফ গ্রুপের চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।

এই টুর্নামেন্টে জাপানের এটি সপ্তম গোল, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। পাশাপাশি টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠেছে জাপান।

ম্যাচের শেষ দিকে সুইডেন জয়ের সুযোগ পেলেও জাপানের গোলরক্ষক জিওন সুজুকির দুর্দান্ত সেভে আর গোল করতে পারেনি তারা। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ