সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু

অবশ্যই পরুন

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির মারা গেছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে কুমিল্লা মেডিক্যাল সেন্টার (টাওয়ার হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের নেতারা বলেন, আব্দুল্লাহ বিন জহির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ