ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মনিরুজ্জামান সরদারের জানাজার নামাজে ইমামতি করেছেন গত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ মো. আকরাম আলী।
বুধবার বিকেলে নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় কয়েক হাজার মানুষ অংশ নেন।
মনিরুজ্জামান সরদার তিনবার নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দুইবার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ন্যাশনিক্স/এলকে
