আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাঁথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে কোনো এজেন্ডা ছিল না এবং পাঠ্যবইয়ের সম্পাদনার কাজও প্রায় সম্পন্ন হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৮ শিক্ষাবর্ষে বিষয়টি অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধের মতো একই বিন্যাসে শরীফ ওসমান বিন হাদিকেও উপস্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে। তখন পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন বিষয় সংযোজন বা বিয়োজন করা হবে।
ন্যাশনিক্স/এলকে
