ডেভিড ইমন গ্রেপ্তারের খবর ভুয়া, বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

অবশ্যই পরুন

চট্টগ্রামের আলোচিত অপরাধী চক্রের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার হয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তি ডেভিড ইমন নন। তিনি রাউজানের বাসিন্দা মোহাম্মদ ইমন, যিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ডেভিড ইমন গ্রেপ্তার হয়েছেন বলে তার নামে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, প্রকৃত ডেভিড ইমন এখনও গ্রেপ্তার হননি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি একাধিক হত্যা মামলার আসামি এবং বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সিএমপির গণমাধ্যম শাখা বলছে, নামের মিল থেকে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্য প্রচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ