লেবানন ইস্যুতে কঠোর বার্তা তেহরানের, হরমুজ বন্ধ করলো ইরান

অবশ্যই পরুন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী। এ পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবেই হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে এটি প্রথম পদক্ষেপ। পাশাপাশি আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

তেহরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া সম্ভব নয়। ফলে সাম্প্রতিক ঘটনাকে তারা দ্বিপক্ষীয় সমঝোতার চেতনার বিরুদ্ধে বলে মনে করছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ