কলকাতায় হামলারখবরকে গুজব বললেন মোশাররফ

অবশ্যই পরুন

করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়, কলকাতার নিউ মার্কেট এলাকায় স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।

তবে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম বলেন, ঘটনাটিকে যেভাবে প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। তার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

একই বিষয়ে অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ঘটনার সত্যতা অস্বীকার করেন। তিনি জানান, প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।

এদিকে সংশ্লিষ্ট এলাকার একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষও এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।

অভিনয়শিল্পীদের সংগঠনের সূত্রে জানা গেছে, অভিনেতা শামীম জামান বিষয়টি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে কথা বলেছেন। পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনকে জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।

বর্তমানে মোশাররফ করিম ও তার স্ত্রী ব্যক্তিগত সফরে কলকাতায় অবস্থান করছেন। কয়েক দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ