মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিশোর খুনের অভিযোগ

অবশ্যই পরুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার রাতে নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক সেবন ও বিক্রি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের হামলায় কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হারুন (৩৫) নামে একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার বলেন, প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ