আওয়ামী লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

অবশ্যই পরুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোন রাশিদা খাতুনের জানাজা নামাজ সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। মাধখলা এলাকায় তাদের বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

জানাজা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আনিছুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, তার মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খাতুন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ