হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন হাদির বোনের

অবশ্যই পরুন

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

শুক্রবার সকালে প্রকাশিত ওই পোস্টে মাসুমা হাদি দাবি করেন, মামলার বাদী হওয়া নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সমালোচনা ছড়ানো হচ্ছে। এ কারণে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।

তিনি জানান, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে যান এবং পুরো সময় সেখানেই অবস্থান করেন। তার দাবি, হাসপাতালে উপস্থিত থাকা অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নেওয়া হয়। কেন এমনটি করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

মাসুমা হাদি আরও বলেন, ঘটনার সময় পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। মামলার বাদী নির্ধারণের ক্ষেত্রে কারা সিদ্ধান্ত নিয়েছেন এবং কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

পোস্টে তিনি হাদির চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও তুলে ধরেন। তিনি দাবি করেন, পরিবারের সদস্যরা শুরু থেকেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী ছিলেন এবং পরবর্তীতে সরকারের সহায়তায় তাকে বিদেশে নেওয়া হয়।

এ ছাড়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মাসুমা হাদি। তিনি বলেন, কোনো বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করা বা পরিবারকে অসম্মান করা উচিত নয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ