‘মার্কিন বাণিজ্যচুক্তিতে দেশের বাণিজ্য দখল হয়ে গেছে’

অবশ্যই পরুন

মার্কিন বাণিজ্যচুক্তির মাধ্যমে দেশের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শামসুল আলম। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের বাণিজ্যিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে বিদেশি প্রভাবের মধ্যে চলে যাচ্ছে।

তার ভাষায়, অতীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে সরাসরি এসে বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিল, এখন সেই ধরনের প্রভাব ভিন্ন উপায়ে তৈরি হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শামসুল আলম বলেন, বাংলাদেশ চাইলে রাশিয়া থেকে তুলনামূলক কম দামে জ্বালানি আমদানি করতে পারে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার কারণে সেই সক্ষমতা সীমিত হয়ে আছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তির কারণে নির্দিষ্ট দেশ থেকে পণ্য আমদানির ওপর নির্ভরশীলতা বাড়তে পারে। এতে জ্বালানি খাতসহ বিভিন্ন খাতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শামসুল আলম আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপের কারণে ইরান ও রাশিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ