জামায়াত নেতা ব্যারিস্টার আরমানের আচরণে সুস্থতার স্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে না: গোলাম মাওলা রনি

অবশ্যই পরুন

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি ব্যারিস্টার আরমানের সাম্প্রতিক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দীর্ঘ সময়ের চাপ ও কারাবন্দি পারিবারিক পরিস্থিতির প্রভাবের কারণে তার মানসিক বা মনস্তাত্ত্বিক মূল্যায়নের প্রয়োজন হতে পারে।

এক বক্তব্যে গোলাম মাওলা রনি বলেন, ব্যারিস্টার আরমানকে তিনি ব্যক্তিগতভাবে খুব বেশি না চিনলেও তার পরিবারের সঙ্গে পূর্ব থেকে পরিচয় রয়েছে। বিশেষ করে আরমানের বাবা মির কাশেম আলী কারাগারে থাকাকালে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল।

রনি জানান, আরমানের মা, বোন, চাচা-চাচিসহ পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে তার কথা হয়েছে। আদালতে আরমানকে যেভাবে দেখেছেন, তাতে তিনি সাধারণত শান্ত ও সংযত স্বভাবের বলেই মনে হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে আরমানের কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ ও সামগ্রিক আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতি বিবেচনায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ