মেহেরপুরে ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিল্টন, গাংনী উপজেলা ছাত্রলীগ কর্মী সাগর, মহাজনপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইবনে সিনা এবং আমঝুপি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে নেতাকর্মীদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, বিরোধী মত দমনে এসব গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
