জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ

অবশ্যই পরুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি উন্মুক্ত বাজেট সভায় বক্তব্যের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান-কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন মিজানুর রহমান। বক্তব্যের শেষদিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তিনি বিষয়টিকে ভুলবশত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, এসময় নিজেকে যুবদল কর্মী পরিচয় দেওয়া আলাউদ্দিন ও তার সহযোগীরা উত্তেজনা সৃষ্টি করেন এবং মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে সভার মাইকে আবারও ক্ষমা চাইতে বলা হয়।

মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় তারা এ স্লোগান দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে মুখ ফসকে স্লোগানটি দেওয়ার পরও তাকে সবার সামনে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপস্থিত লোকজন প্রতিবাদ জানিয়েছিল এবং পরে মুক্তিযোদ্ধা নিজেই মাইকে ক্ষমা চান। তবে পুরো ঘটনার দায় একা তার ওপর চাপানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ফিরোজ মাহমুদ জানান, আলাউদ্দিনের বিএনপি বা যুবদলে কোনো সাংগঠনিক পদ নেই। রাজনৈতিক সুবিধা নিতে তিনি দলের নাম ব্যবহার করছেন বলে দাবি করেন তিনি।

এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক সিরাজুল ইসলাম ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল এ ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ