গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫১

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৩ জন। এ নিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৬১১ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। গত দুই মাসে নিশ্চিত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ